শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
পাইকগাছায় স্কুলের পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে জরিমানা
পাইকগাছায় অপরিচ্ছন্ন পরিবেশে স্কুল ও বসতবাড়ির পাশে পোল্ট্রি ফার্ম স্থাপন করায় মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের মানিকতলা স্কুল সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে সৃষ্ট দুর্গন্ধ এর কারণে স্কুলের কার্যক্রম ও আশেপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় ও নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময়ে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ফার্ম মালিককে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, নাজির মোঃ জিয়াদ আলী ও পুলিশ সদস্যবৃন্দ।
অভিযোগ রয়েছে, উক্ত পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে আশেপাশের এলাকাবাসী ও মানিকতলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এছাড়া ফার্মটির কোনো নিবন্ধনও ছিল না। মোবাইল কোর্টের মাধ্যমে অনতিবিলম্বে ফার্মটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।






সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক 