শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে জিয়া সাইবার ফোর্সের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন
আশাশুনিতে জিয়া সাইবার ফোর্সের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ উদ্বোধন
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’র উদ্দোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার প্রথম দিন বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইয়াতিমখানায় ফলজ, বনজ, ঔষধী বৃক্ষ রোপন এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মসূচী উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি ও আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম রফিক। আশাশুনি উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক সরদার আরিফ ইসলাম মিঠুন এবং সদস্য সচিব আফজাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুম বিল্লাহ, কুল্যা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোরশেদুজ্জামান ইমন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, ডাঃ আনিছুর রহমান, আব্দুস সালাম, সহ-সম্পাদক বাবলু রেজা ঢালী, ইউনিয়ন তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজা, সদস্য সচিব কামরুল ইসলাম ও যুবনেতা ইব্রাহিম মিলন, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা জুয়েল রানা, ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার যুগ্ম-আহ্বায়ক সামিউল ইসলাম, সোহাগ আহমেদ, রায়হান আহমেদসহ জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রত্যেক মসজিদ-মাদ্রাসার ইমাম, সভাপতি ও মুসল্লিগন।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 