শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
১৮১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

--- মাগুরা প্রতিনিধিঃ  “চক্ষু অমূল্য সম্পদ, ক্যাম্পে আসুন পরীক্ষা করান।”  মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাট দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্পে ডাঃ মনোজ কুমার চক্রবর্ত্তী চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা দেন। ফ্রি চক্ষু ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাজেদুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, চড়াকার আবু সালেহ।  উপজেলার বিভিন্ন গ্রামের চক্ষু রোগে আক্রান্ত রোগীরা এ সেবা গ্রহন করেন। চক্ষু রোগীদের সিরিয়াল ও পরামর্শ প্রদান করেন মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সহকারী মোঃ জিয়াউর রহমান ও মোঃ মুহিদুল ইসলাম।





আর্কাইভ