শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়
২১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ ও মতবিনিময়

---পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছেন খুলনা -৬ আসন (কয়রা -পাইকগাছা) জামায়াত মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, থানার ওসি রিয়াদ মাহমুদ, ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক মন্ডলী এবং পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। এর আগে সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন। এসময় মাওলানা আবুল কালাম আজাদ সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন তারুণ্যের বাংলাদেশ বিনির্মান এবং অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান। দলীয় নেতাকর্মীদের মধ্যে এসময় এসময় জামায়াতে ইসলামীর জেলা সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, উপজেলা নায়েবে আমির মাওলানা বুলবুল ইসলাম, সেক্রেটারি মো. আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মাও. আব্দুল খালেক, পাইকগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাও. আহম্মাদুল্লাহ, পৌর আমীর ডা. আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ শফিয়ার রহমান, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি নাজমুজ সাকিব, ৫নং ওয়ার্ড সভাপতি সোহেল আহম্মেদ, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর ওলামা সেক্রেটারি মাও. আব্দুল কাদির, ৯নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মন্টু, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, মাও. আব্দুল কাদীর, শিবিরের তামিম রায়হান, আল মামুন, সোহেল আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আর্কাইভ