বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব। ২৬ নভেম্বর বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ভলিবল ফাইনাল খেলায় গড়ইখালী শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে কপিলমুনি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, অধ্যক্ষ উৎপল কুমার পাল, মেডিকেল অফিসার শাকিলা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫টি পিঠা স্টলে প্রদর্শিত হয় নানা রকম পিঠা। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য, সঙ্গীত পরিবেশন এবং কবিতা আবৃত্তির মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন।






অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা 