শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পাইকগাছার কলেজ শিক্ষক নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পাইকগাছার কলেজ শিক্ষক নিহত
সাতক্ষীরার আশাশুনিতে দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক গোলাম আযম (৩৫) নিহত হয়েছেন। ২৯ নভেম্বর শনিবার বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলাধীন বুধহাটা-বাকা সড়কের কাদাকাটি বাজারের কাছে এঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষক গোলাম আযম সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল গফ্ফার মোড়লের ছেলে। তিনি খুলনার পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক ও সাতক্ষীরা সীমান্ত আদর্শ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
নিহতের বন্ধু আলিপুর গ্রামের জাকিরুল ইসালাম শরিফ জানান, গোলাম আযম সকালে পাইকগাছায় কলেজে গিয়েছিল। দুপুরে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে আশাশুনি উপজেলাধীন বুধহাটা-বাকা সড়কের কাদাকাটি বাজারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগতির মটরসাইকেলর সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষনা করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন।






পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ 