মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটে নিলো সন্ত্রাসীরা
খুলনার বটিয়াঘাটা দারোগাভিটা এলাকার সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার আলী মোল্লা নামক এক যুবকের দুই হাতের কজ্বি কেটে নেওয়া হয়েছে।
আহত আক্তার আলী মোল্লা জানান, আজ সকাল ৮ টার দিকে নগরীর গল্লামারি সেতু থেকে মোটরসাইকেলে দুইজন পরিচিত সন্ত্রাসী তাকে নিয়ে যায় বটিয়াঘাটা থানার দারোগাভিটার বিলের মাঝখানে। ওইখানে আগে থেকেই আরো চারজন সন্ত্রাসী উপস্থিত ছিল। তারা নেওয়া মাত্র ৪ হাত-পা ধরে চাপাতি দিয়ে দুই হাতের কব্জি কেটে ফেলে চলে যায়। কিছুক্ষণ পরে তার চিৎকারে আশপাশের লোকজন সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আক্তার আলী বলেন, যারা তাকে মেরেছেন সেই সন্ত্রাসীরা তার পূর্ব পরিচিত এবং তারা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছিলেন। সন্ত্রাসীরা মনে করেছিলেন মাদকের ব্যাপারে পুলিশকে সব কিছু জানিয়ে দিবে তাই এই ঘটনা ঘটায়।
আহত আকতার আলী মোল্লা নগরীর সোনাডাঙ্গা থানা দিন আরামবাগ এলাকার চানণ আলী মোল্লার পুত্র।






গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা 