শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন, আহত ৫
মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন, আহত ৫
মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলা ধনেশ্বরগাতী ইউনিয়ন গজ দূর্বা গ্রামের গাজা সেবনে বাধা দেওয়ায় ছুরিকা আঘাতে টিটু মন্ডল ( ২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত টিটু মন্ডল গ্রামের মন্ডলের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ধনেশ্বরগাতী ইউনিয়ন গজদূর্বা গ্রামে এই বিরোধের ঘটনা ঘটে। এ সময় টিটো মন্ডলসহ পাঁচজন জন আহত হন। আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে শুক্রবার কিটো মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আহতদের মধ্যে শাকিল মন্ডল কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার থানার অফিসার ইনচার্জ ওসি, আবু সাঈদ বলেন, গজ দূর্বা গ্রামে কয়েকজন যুবক একটি স্থানে বসে রাতের বেলা আড্ডা দিচ্ছিল। এ সময় টিটো মন্ডল সেখানে গিয়ে এত রাতে সেখানে কিসের আড্ডা হচ্ছে এটি জানতে চায়। এ সময় তার উপর ক্ষিপ্ত হয়ে তর্কে জড়িয়ে যায় প্রতিপক্ষরা। পরে তাকে ছুরিকা আঘাত করলে সে সহ আরো কয়েকজন আহত হয়। পরে আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে হলে টিটো মন্ডল মারা যায়। মরদেহটি মাগুরা ২৫০ সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা রয়েছে।






মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২ 