শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
১৬৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন

---নড়াইল প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে দুই হাজার রোগীকে চোখের পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে বাছাই করে ২২১ জনকে লেন্স সংযোজন করা হবে বলে জানান আয়োজকরা।

এ চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে।

আয়োজকরা জানান, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৮ আগস্ট প্রথমবার চক্ষুচিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো বিনামূল্যে দুই হাজার রোগির চক্ষুচিকিৎসা অনুষ্ঠিত হলো। এর মধ্য থেকে বাছাই করে ২২১ জন রোগীকে লেন্স সংযোজন করা হবে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আর্কাইভ