শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
প্রথম পাতা » খেলা » মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
১৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৬ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

---মাগুরা প্রতিনিধি : মাদককে না বলুন,খেলাধুলায় উৎসাহিত হন এ শ্লোগান নিয়ে মাগুরায়  অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন  প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগীর উপস্থিতিতে পাঁচ কিলোমিটার এ  ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার সকাল ৭ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  শিল্প সচিব ওবায়দুর রহমান  এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মাগুরার বিভিন্ন বয়সী তরুন- তরুনী প্রতিযোগী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে  শিল্প সচিব প্রথম ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার ও ২০০ জনকে মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই মাগুরায় নানা ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অতীতে করোনা কালীন সময়ে মানুষকে সহযোগিতা,রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন,১০ টাকার সদায়,গরীব- অসহায়দের মাঝে কম্বল বিতরনসহ নানামুখী কর্মকাণ্ড  চালিয়ে মাগুরার মানুষের মাঝে স্থান দখল করে নিয়েছে এ সংগঠন।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শালিখা উপজেলার হাসিবুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা  জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলম প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ, সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল কবির রোমেল।
অনুষ্ঠানে  শিল্প সচিব ওবায়দুর রহমান  বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে বিভিন্ন শুভ কাজ করে মাগুরায় প্রশংসিত হয়েছে। আমি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আগামী দিনগুলোতে এ সংগঠন আরো ভালো কাজ করবে বলে আমি আশাবাদী।





খেলা এর আরও খবর

নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্সের জার্সি উন্মোচন
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং
নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নড়াইলে তারুণ্যের মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা মাগুরায় টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা
শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আর্কাইভ