শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » খেলা » মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
প্রথম পাতা » খেলা » মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
২০১ বার পঠিত
রবিবার ● ১৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু

---মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা স্টেডিয়ামে  রবিবার  সকাল থেকেই এক উৎসবমুখর পরিবেশ। মাঘের শীত উপেক্ষা করেই স্থানীয় ও আশপাশের জেলা থেকে আসা কোচ ও ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে স্টেডিয়াম প্রাঙ্গণ। উপলক্ষ—তিন দিনব্যাপী ‘বেসিক ক্রিকেট কোচিং ট্রেনিং প্রোগ্রাম’। রবিবার সকাল সাড়ে ৯টায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিন দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আদলে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের মানোন্নয়ন ও আধুনিক কলাকৌশল ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির বিভাগীয় কোচ এস এম মনোয়ার আলী মনু। প্রথম দিনের সেশনে তিনি আধুনিক ক্রিকেটের ব্যাটিং দক্ষতার পাশাপাশি কোচদের দায়িত্ব ও ভূমিকার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস করান। পরবর্তী সেশন হবে ২২ ও ২৫ জানুয়ারি।
প্রশিক্ষণে মাগুরা ছাড়াও ঝিনাইদহ, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে আসা কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, ২ জন নারীসহ মোট ২২ জন প্রশিক্ষণার্থী এই নিবিড় পাঠে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ ক্যাম্পের সমন্বয় করছেন বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী আশিক রহমান। মাগুরা জেলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাত বলেন, ‘তৃণমূল ক্রিকেটে নতুন গতি সঞ্চার করতেই এই প্রশিক্ষণের আয়োজন। আমরা আশাকরি যারা এই ক্যাম্পে অংশ নিয়েছেন এখান থেকে অর্জন করা দক্ষতা তারা নিজ নিজ এলাকায় খুদে ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দেবেন। তিন দিনের এই নিবিড় পাঠ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে’।





খেলা এর আরও খবর

মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুই দিনব্যাপী আকাই স্মৃতি সংসদ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন
পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী প্রদান
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন

আর্কাইভ