শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
প্রথম পাতা » শিক্ষা » মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
১৭৮ বার পঠিত
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

---‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা ২১ জানুয়ারি বুধবার দুপুরে খুলনা বয়রা হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এর প্রসারতা নারী-পুরুষের মাঝে দিন দিন বেড়েই চলছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এই ব্যাধি নির্মূল করা সম্ভব। শিক্ষার মাধ্যমে মানুষ তার কাক্সিক্ষত আচার আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকরা আমাদের সন্তনদেরকে সুনির্দেশনার মাধ্যমে সঠিক শিক্ষা দান করে থাকেন। মাদকাসক্তি থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে। এসময় আধুনিক ডিভাইস বিষয়ে প্রধান অতিথি বলেন, এটা মাদকের মতোই ভয়াবহ। আমাদের সন্তানেরা এই ডিভাইসের প্রতি দিনের পর দিন আসক্ত হয়ে পড়ছে, এর প্রভাবে কোমলমতি শিক্ষার্থীরা তাদের মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে ঝরে পড়ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের কোমলমতী সন্তানরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই গড়বে বাংলাদেশ। তোমাদের মননে, মেধায়, আচার-আচরণে শিক্ষার একটি ছাপ থাকবে, তাহলে মাদকাসক্তির ভয়াবহতা থেকে আগামীর ভবিষ্যতকে রক্ষা করা সম্ভব হবে।

এতে প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আহসানুর রহমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, শিশু ফাউন্ডেশনের পরিচালক এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ্যাডভোকেসি এ্যান্ড চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোছাঃ বিউটি কুইন, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। খুলনা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

আর্কাইভ