বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। এসময় ডায়াবেটিক হাসপাতাল-এর সকল সুযোগ সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ-এর সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে মাগুরা ডায়াবেটিক হাসপাতাল-এর চিকিৎসক ডা. স্বপ্না রায়সহ চারজন চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ পরীক্ষা এবং প্রাথমিক দন্ত চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুন্সী আলী তারেক, নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, আমিনুল ইসলাম শেলী প্রমুখ। মো. আলমগীর হোসেন বলেন, ডায়াবেটিক হাসপাতাল বর্তমানে মাগুরা মানুষের জন্য খুবই কর্যকরি। এখানে সাধারণ মানুষ আস্থা রাখছে, সবধরনের চিকিৎসা নিচ্ছে। আমারা চেষ্টা করছি ডায়াবেটিকস, ফিজিওথেরাপি, ডেলিভারি ও অন্যান্য চিকিৎসা দিতে। বর্তমানে উন্নত মানের মেসিন দিয়ে রোগ নির্নয় করা হয়।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
মাগুরায় ফের শাটডাউন কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারিরা
শ্রীপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 