বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে ৪-৫ বছর বয়সী শিশুদের গান ও খেলার ছলে বর্ণমালা, সংখ্যা এবং সাধারণ জ্ঞান শেখানো হচ্ছে। মন্দিরের শান্ত পরিবেশে খেলার ছলে অক্ষরজ্ঞান এবং প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এই প্রকল্পের ৬ষ্ঠ পর্যায় চলছে।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মন্দিরগুলোতে প্রাক-প্রাথমিক শিক্ষা, নৈতিকতা শিক্ষা, শরীরচর্চা এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষাও দেওয়া হয়। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান প্রদানে কাজ করে। এটি মূলত অক্ষরজ্ঞান, ধর্মীয় চর্চা এবং নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখছে।
উপজেলার গদাইপুর ইউনিয়ানের মহানন্দ সার্বজনীন পূজা মন্দির কেন্দ্রে ৩০ জন শিশু শির্ক্ষাথী অক্ষরজ্ঞান এবং প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। কেন্দ্রের শিক্ষিকা দেব সরকার গান গেয়ে ও খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান শেখাচ্ছেন। শান্ত পরিবেশে হাসি খুশি সবাই, উৎসব আনন্দে শিশুরা শিক্ষা গ্রহণ করছে।
কোমলমতি শিশুদের অক্ষরজ্ঞান ও প্রাথমিক শিক্ষা দিতে কর্ণার গেম, বাইরের খেলাধুলা, গান ও নাচের মতো সৃজনশীল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যা শিশুদের ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে ছড়া, গল্প ও শরীরচর্চার মাধ্যমে পাঠদান নিশ্চিত করা হয়। সনাতন ধর্মাবলম্বী শিশুদের জন্য সহজ ধর্মীয় শিক্ষা, গীতার শ্লোক ও নৈতিক মূল্যবোধের পাঠও অন্তর্ভুক্ত রয়েছে। ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের বুদ্ধি, ভাষা এবং শারীরিক বিকাশ ঘটিয়ে তাদের আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির উপযোগী করে গড়ে তোলা হয়।






পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ 