সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
চাকরি ছেড়ে সেলিম এখন কৃষি উদ্যোক্তা; পেয়েছেন সফলতা
মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের কৃষি উদ্যোক্তা মো. সেলিম পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসময় ঢাকায় চাকরিতে নিয়োজিত থাকলেও পরবর্তীতে মোবাইল ও ইউটিউব দেখে তিনি নিজ গ্রামে ফিরে এই জৈব সার উৎপাদনের কাজ শুরু করেন। এলাকায় সাধারণ মানুষ সেলিমের এ উদ্যোগের প্রশংসা করেন। এভাবে অগ্রসর হতে থাকলে এক সময় সফলতা আসবে। এলাকার অনেক কৃষকদের জৈব ভার্মি কম্পোস্টে কাজও করেন সেলিম।
উপ সহকারী কৃষি অফিসার প্রণব কুমার রায় বলেন, রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, এবং পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। সেই তুলনায় ভার্মি কম্পোস্ট সার সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব। সেলিম নিজের জমিতে পরীক্ষামূলকভাবে এই সার ব্যবহার করে ফুলকপি,পাতাকপি ও অন্যান্য সবজি চাষে রাসায়নিক সারের সমমান ফলন পেয়েছেন।
কৃষি কর্মকর্তা আরো বলেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে, উৎপাদন খরচ কমে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। সেলিমের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জৈব কৃষির প্রতি আগ্রহী করে তুলছে এবং টেকসই কৃষি ব্যবস্থার পথে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে।






পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী 