শুক্রবার ● ৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : সোনালী আশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এ স্লোগান নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালি শেষে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দীপঙ্কর ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল আউয়াল,পাট চাষী রাজু আহমেদ, মোঃ মিলন মিয়া ও মনিরুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে পাটের বিকল্প নেই। প্রতি বছর বাংলাদেশ বিদেশে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাই পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে পাটের চাষ বাড়াতে হবে। জেলার পাট চাষীদের প্রশিক্ষণ, উন্নয়ন, উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে সার প্রদান করতে হবে। পাট ও পাট জাত পণ্যের বাজার বাড়াতে পাটের চাষ বাংলাদেশের বাড়াতে হবে।
মাগুরা জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তর মাগুরা এ দিবসের আয়োজন করে।






মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ 