মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য দিবসে মাগুরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সিভিল সার্জন অফিস, মাগুরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রেলিতে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। এছাড়া উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মাগুরার তত্ত্বাবধায়ক ডা. মো. মহসিন উদ্দীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান
ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু 