বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
খুলনার পাইকগাছা থেকে ট্রাকযোগে তরমুজ বিক্রি করে দিনাজপুর থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভায়রা ভাইর করুন মৃত্যু হয়েছে।
প্রাথমিক ভাবে জানাগেছে, বুধবার দিনগত গভীর রাতে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখি শৌল্লা এলাকার মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাইকগাছা উপজেলরা ভিলেজ পাইকগাছার মোঃ হানেফ মোড়ল ( ৫৬) ও বেতবুনিয়া গ্রামের মোঃ শরিফুল সানা ( ৪৫)। নিহত দুই জনেই আপন ভায়রা -ভাই। তারা দুই জন প্রতিবছরের ন্যায় এ মৌসুমেও শ্বশুর বাড়ি গড়ইখালীর পাতড়াবুনিয়া-আমিরপুর এলাকায় তরমুজ আবাদ করেন। সেই উৎপাদিত তরমুজ বিক্রি করতে গিয়েছিল দিনাজপুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয় এবং মোঃ হানিফ মোড়ল (৫০) বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।।
নিহতরা পতড়াবুনিয়ার কেরামত গাইনের দুই জামাতা। দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে নিহতদের পরিবারে ও বাড়ী এলাকায় শোকের মাতম চলছে।






নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ 