শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৯ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
১১৩ বার পঠিত
শনিবার ● ৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

---মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ৮ টার সময় মহোম্মাদপুর থানা পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলি, কালিশংকরপুর, খলিশাখালি ও বেথুড়ি পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশফুজ্জামান। পুলিশের বিশেষ এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ধারালো অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশফুজ্জামান বলছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযান চালানো হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।





আর্কাইভ