সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প এর আওতায় পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১ মে সোমবার সকালে উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত এ প্রশিক্ষণ কর্মশালা
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। প্রশিক্ষক ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইকরামুল হোসেন, পরিদর্শক পাট অধিদপ্তর মোঃ মুজিবর রহমান। সঞ্চালনা করেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। বক্তারা বলেন, গতবছরের থেকে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় পাট চাষ বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পাট চাষীরা পাটের আশানুরূপ ফলন বেশি পাবে বলে জানান।
পাট প্রশিক্ষণ উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের হারানো ঐতিহ্য সোনালী আঁশ নামে খ্যাত পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। প্রণোদনা হিসাবে সার ও বীজপ্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, সার দেওয়া, কর্তন, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসময় কৃষকদের বেশি বেশি পাট চাষ করার আহ্বান জানান এ কর্মকর্তা। এসময় প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 