মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২ মে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী এর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক দেবলা শীল, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, প্রফেসর আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাদ্দিস স ম আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, জামায়াত নেতা সফিয়ার রহমান, তামিম রায়হান, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জিএম শাহেদুজ্জামান বাবুসহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগষ্টের মধ্যেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।






পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 