বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিতর্ক দল মুখোমুখি হয় মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের। এ বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা সদরের ৮ টি মাধ্যমিক স্কুল অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস ও মাগুরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সৃজনশিল বিকাশ ঘটাতে আমাদের এই আয়োজন। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, আমাদের আয়োজনে থাকছে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। পর্যায়ক্রমে প্রতিযোগিতা গুলো আয়োজনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আগামী বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত এই প্রত্যাশা আমাদের।






পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র 