শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
২৩২ বার পঠিত
রবিবার ● ২১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

---মাগুরা প্রতিনিধি : মাগুরা  সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী  কলেজের আয়োজনে গতকাল রবিবার সকাল ১১ টায়  কলেজ মিলনায়তনে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা”-এর বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  জেলা পুলিশ মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মদ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্ওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাস ও পৌর বিএনপি’র  সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
সভাপতি করেন প্রফেসর ড. মোঃ আলফাজ উদ্দিন, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ, মাগুরা।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের সৃজনশীল কাজের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নান্দনিক চর্চা এবং ইতিবাচক মনন গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন  বলেন, সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল ও মানবিক গুণাবলিতে উদ্বুদ্ধ করতে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে শিল্প-সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





শিক্ষা এর আরও খবর

বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন

আর্কাইভ