শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ জুন ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
৩ বার পঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

---মাগুরা  প্রতিনিধি: মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার(২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত  এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (MOP) সার এবং ৫ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, গাছজাতীয় ফসলের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন আরও বাড়াতে সহায়তা করা হবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ