শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

---পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর এবং ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রকল্পের বরাদ্দের চিঠি হস্তান্তর করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীর মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য পাইকগাছা ও কয়রায় দু-উপজেলায় প্রায় ৩ কোটি টাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের প্রথম ধাপের বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের অনুমোদনপত্র হস্তান্তর করা হয়।

---

এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, জেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বাবলু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, রুবেল মীর, মমিনুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য পীর আলী, সোহেল রানা তুহিন, জেলা জাসাস যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন ।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ শ্যামনগরে প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই
নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা

আর্কাইভ