বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য;শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ১ জুলাই সকাল ১১ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নে এক হাজার সদস্যেকে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণ সহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, একটি গাছ আমাদের জীবন রক্ষায় ভুমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি শিশু যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি একটি গাছ লাগাতে হলে গাছের যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা প্রসংসার দাবী রাখে। সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে গাছ বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
প্রধান অতিথি বলেন, গাবুরাতে কদবেল, তাল ও তেতুল গাছের চারা রোপন করলে মাটি ক্ষয় রোধ করা যাবে। তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশ বান্ধব। সেজন্য আপনারা বেশি বেশি এই ধরণের চারা রোপন করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন প্রাথমিক দলের এক হাজার সদস্যকে এক হাজারটি তাল, এক হাজারটি কদবেল ও এক হাজারটি তেঁতুল গাছের চারা বিতরণ করেছে।






পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 