বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও কৃষিক অফিস চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ ও অর্থ বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব ফান্ড থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সংগঠন ও সমিতিকে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মাঝে ধান, বীজ, সার, গ্রীষ্মকালীন পোঁজ বীজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ১ হাজার ৯০০ জনকে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ৮৬০ জনকে শাকসবজি বীজ ৩৫ জনকে লেবু গাছ, ১ হাজার ১৯৪ জনকে গাছের চারা ২০০ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়। এছাড়াও ৬০ জন অস্বচ্ছল ব্যক্তিকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকার প্রদান করা হয়।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 