শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
মাগুরা প্রতিনিধি : বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে এসএসসি /দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ডাক্তার আনিসুর রহমান ও ৯ নং চাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয় ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে উক্ত কলেজটি অত্যন্ত সাফল্যের সাথে কাজ করে আসছে। ২০০৯ সালে কলেজটি স্বীকৃতি লাভ করে। ২০১৭ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে মাগুরা জেলায় প্রথম স্থান অধিকার করে। বর্তমানে কলেজটি এম পিও ভুক্ত না হওয়ায় কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ চরম হতাশাগ্রস্ত রয়েছে। তাই বর্তমান সরকারের কাছে উক্ত প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির দাবী জানিয়েছেন শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।






পাইকগাছার রাড়ুলী আর কে বি কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সংবর্ধনা প্রদান
মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ 