শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি দোয়া মাহফিল এর আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বিকালে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ৩ নং ওয়ার্ড বিএনপি। ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মোঃ তোরাব আলী ও লুৎফর রহমান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার, শাহদাৎ ফকির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী। অনুষ্ঠান শেষে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার 