শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে
৭২৪ বার পঠিত
শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় উৎসব মূখর পরিবেশে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলার ২০টি ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়–লী ফোর-স্কয়ার, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসডিএ, মামুদকাটী এসডিএ, কাশিমনগর এসডিএ, কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট, সলুয়া এফসিসিবি, উলুডাঙ্গা এফসিসিবি, হরিঢালী ফোর-স্কয়ার, পুরাইকাটী এফসিসিবি, কাশিমনগর গ্রেস, মামুদকাটি গ্রেস ব্যাপঃ, উত্তর কাশিমনগর এফসিসিবি, কাটিপাড়া ও উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্ট সহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। প্রতিটি গৃহ করে তোলা হয়েছে রঙ তুলির আঁচড় দিয়ে পরিপাটি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ী ও আঙ্গিনা। মেহেদী ও নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা। কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের শিশু দিয়ামনি ও সুষ্মিতা রোজারিও জানান, বড়দিন উপলক্ষে হাতে ও পায়ে মেহেদী দিয়েছি। রঙ তুলি দিয়ে নিপুন কারুকাজ করে বাড়ীর আঙ্গিনা পরিপাটি করা হয়েছে বলে কিশোরী তিন্নী মন্ডল ও গৃহবধু পৌল গাইন জানান। বসতবাড়ীর সামনে আলোক সজ্জিত ক্রীসমাষ্টট্রি (গাছ) স্থাপন করা হয়েছে বলে শাওন ও মারিয়া সরকার জানান। শাপলা ফুলের আকৃতির ন্যায় গোশালা তৈরী করা হয়েছে বলে সাগর সরকার জানিয়েছেন। ইতোমধ্যে, মিশন গুলোতে গেইট, প্যান্ডেল ও আলোক সজ্জা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন। এদিকে ২০টি ক্যাথলিক চার্চের অনুকূলে সরকারি ভাবে সহায়তা হিসাবে ১০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন।





ইতিহাস ও ঐতিহ্য এর আরও খবর

পাইকগাছার একটি উল্লেখযোগ্য এলাকা গদাইপুর পাইকগাছার একটি উল্লেখযোগ্য এলাকা গদাইপুর
প্রত্যতত্ত্ব বিভাগের উদ্যোগে ভাতের ভিটা সংরক্ষণের কাজ চলছে প্রত্যতত্ত্ব বিভাগের উদ্যোগে ভাতের ভিটা সংরক্ষণের কাজ চলছে
বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ জন্মভিটা সংস্কারের কাজ শুরু বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জরাজীর্ণ জন্মভিটা সংস্কারের কাজ শুরু
বীরাঙ্গনা গুরুদাসী মাসী বীরাঙ্গনা গুরুদাসী মাসী
আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ ‘শিল্পী এস এম সুলতান ঘাট’ আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ ‘শিল্পী এস এম সুলতান ঘাট’
মাগুরার বিনোদপুরে ব্রিটিশ আমলে নির্মিত রাম বাবুর বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে মাগুরার বিনোদপুরে ব্রিটিশ আমলে নির্মিত রাম বাবুর বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে
কেশবপুর ঐতিহাসিক দর্শনীয় স্থাপনায় সমৃদ্ধ পর্যটনের লীলাভুমি কেশবপুর ঐতিহাসিক দর্শনীয় স্থাপনায় সমৃদ্ধ পর্যটনের লীলাভুমি
স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে বাজারখোলা দোল মন্দিরের স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে বাজারখোলা দোল মন্দিরের
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
অযত্ন- অবহেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি অযত্ন- অবহেলায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি

আর্কাইভ