রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
![]()
মাগুরা প্রতিনিধি: মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রবিবার মাগুরা- ঝিনাইদহ মহাসড়কে মাগুরা স্টেডিয়াম গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা মহিলা বিষয়ক দপ্তর এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা মহিলা বিষয়ক দপ্তর, জাতীয় মহিলা সংস্থা মাগুরা শাখা, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা, স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন, এডাব, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, এফপিএবি, ঢাকা আহ্ছানিয়া মিশন ও শিশু নিলয় ফাউন্ডেশন অংশ নেয়। মানববন্ধনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন সংস্থার তিন শতাধিক নারী-পুরুষ সদস্য অংশ নেয়।






সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু 