শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » আশাশুনির বুধহাটায় কৃষি জমিতে লোনা পানি উত্তোলনে বোরো চাষীদের মাথায় হাত
প্রথম পাতা » কৃষি » আশাশুনির বুধহাটায় কৃষি জমিতে লোনা পানি উত্তোলনে বোরো চাষীদের মাথায় হাত
৬০৪ বার পঠিত
মঙ্গলবার ● ৭ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির বুধহাটায় কৃষি জমিতে লোনা পানি উত্তোলনে বোরো চাষীদের মাথায় হাত

 ---

মোঃ নুর আলম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের পাইথালী মৌজার পাইথালী বিলে অবৈধ ভাবে লোনা পানি উত্তোলনের ফলে বিলের প্রায় দুই শতাধিক বিঘা জমির বোরো ফসলের খেত ও বেশ কয়েকটি মিষ্টি পানির মাছের ঘের মারাত্মক ভাবে হুমকির মুখে। আর এ অবৈধ লোনা পানি উত্তোলন বন্ধের দাবি জানিয়ে ৭মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন পাইথালী বিলের অধিকাংশ বোরো চাষী ও মিষ্টি পানির ঘের মালিক। লিখিত অভিযোগে প্রকাশ, পাইথালী বিলের প্রায় তিন শতাধিক বিঘা জমির অধিকাংশ মালিকরা বোর করে মাটির নিচের পানি তুলে ধান ও মিষ্টি পানির মাছের চাষ করে আসছিল। কিন্তু ২ সপ্তাহ পূর্বে পাইথালী গ্রামের মৃত: মনিরুদ্দীন সরদারের পুত্র ছেলিম রেজা সোনা, হাজিডাঙ্গা গ্রামের সাবেরুদ্দীন সরদারের পুত্র কবিরুল ইসলামসহ ৪/৫ জন জমির মালিক পাশ্ববর্তী নৈকাটি বিলের সীমানা ভেড়ির নিচে দিয়ে পাইপ ঢুকিয়ে জোর পূর্বক অবৈধ ভাবে লোনা পানি উত্তোলন করছে। লোনা পানি উত্তোলনের ফলে কয়েক দিনের মধ্যেই নবনাক্ততার কারনে পাশ্ববর্তী ২/১টি ফসলের খেতের ধান মরে যেতে শুরু করেছে। শিঘ্রই লোনা পানি উত্তোলন বন্ধের ব্যবস্থা গ্রহন না করা গেলে বিলের দুই শতাধিক বিঘা জমির ধান ও মাছের ঘের সম্পূর্ন ক্ষতি গ্রস্থ হবে। সরেজমিন গিয়ে দেখা গেছে, নৈকাটি ও পাইথালী বিলের সীমানা ভেড়ির নিচে দিয়ে প্রায় ৭/৮টি পাইপের সহায্যে লোনা পানি প্রবেশের কারনে কয়েকটি খেতের ধান মরে যেতে বসেছে। এভাবে চলতে থাকলে বাকি ১৮০-২০০ বিঘা জমির বোরো ধান অচিরেই মরে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগকারী ছলেমান সরদার, বেল্লাল হোসেন, মঙ্গল বিশ্বাস, বারীক ও কবির হোসেন জানান, কঠিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, সমিতি থেকে লোন নিয়ে এ ফসল আমরা লাগিয়েছি। লোনার কারনে ফসল মরে গেলে আমরা পথে বসবো। পাইথালী বিলের কৃষক ও এলাকার সচেতন মহলের দাবি অনতী বিলম্বে বিলের বোরো ফসল ও মিষ্টি পানির মৎস্য ঘেরের পুরোপুরি ক্ষতি সাধনের পূর্বে লোনা পানি উত্তোলন বন্ধে উদ্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ