বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ
বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ
![]()
মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আজ বিশ্ব নন্দিত নেতা। তিনি মানুষের ভালোবাস নিয়ে মাথার উপরে আছেন বলেই বাংলাদেশ ভালো আছে। বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশ এখন সম্ভাবনাময় দেশ। শেখ হাসিনার নেতৃত্বে বিশাল সমুদ্র সীমা জয় করেছে। এর বিপুল সম্পদকে বলা হচ্ছে ব্লু ইকোনোমি। টেকসই উন্নয়নের যে পরিকল্পনা করা হচ্ছে তা এই ব্লু ইকোনোমির উপর ভিত্তি করেই।
তিনি আরো বলেন, জিয়াউর রহমানের সময় হা-না ভোট ছিল, এরশাদ মিডিয়া ক্যু করেছিল, খালেদা জিয়ার সময় সোয়া কোটি ভোটার ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হানিার নির্বাচন হচ্ছে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। শেখ হাসিনা দেশে ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।
তিনি গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সফর উপলক্ষ্যে শহরের নোমানী ময়দানে জেলা যুবলীগ আয়োজিত খুলনা বিভাগীয় যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামীযুবলীগের প্রেসিডিয়াম সদস্য সামসুল আবেদীন, ফারুক হোসেন, আব্দুস সত্তার, আতাউর রহমান, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, ঢাকা মাহনগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন না হলে বাংলাদেশ তালেবান রাষ্ট্রে পরিনত হত। নির্বাচনে পর বিএনপি যে পেট্রল বোমা মেরে মানুষ পেড়ানোয়, জঙ্গিরা হলি অর্টিজমে জঙ্গি হামলা চালিয়েছিল। কিন্তুএর কারন হচ্ছে রাষ্ট্র নায়ক শেখ হাসিনা নেতৃত্বে আইনশংঙ্খলা রক্ষাকারি বাহিনীর ব্যাপক তৎপরতার কারনে দেশ ভালো আছে। আইন শংঙ্খলা রক্ষাকারি বাহিনী দক্ষতার দিক দিয়ে বিশ্বে সপ্তম স্থান অধিকার করেছে।






প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার 