শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ১৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ৯০টি স্কুলের ১ লাখ ২৮ হাজার টাকা ফেরত গিয়েছে
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ৯০টি স্কুলের ১ লাখ ২৮ হাজার টাকা ফেরত গিয়েছে
৪৮২ বার পঠিত
সোমবার ● ১৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ৯০টি স্কুলের ১ লাখ ২৮ হাজার টাকা ফেরত গিয়েছে

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতির কারণে ফেরত গিয়েছে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। এতে ক্ষতির সম্মুখিন হয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা। পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, ২০১৬-১৭ অর্থবছরে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এপ্রিল-জুন মাসের আনুসাঙ্গীক খরচ বাবদ ৩ মাসের ১ লাখ ২৮ হাজার ২৫০ টাকার বিল, শিক্ষা অফিস ও হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে গত ২১ জুন রূপালী ব্যাংকে দাখিল করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকের হিসাবের বিপরীতে বিলের উল্লেখিত টাকা জমা হওয়ার কথা। সে অনুযায়ী হঠাৎ একদিন টাকা উত্তোলন করতে যেয়ে দেখি, হিসাবের বিপরীতে কোন টাকা জমা হয়নি। বরং ৩০ জুনের মধ্যে প্রক্রীয়া সম্পন্ন না করায় বিলের সমুদয় টাকা ফেরত গিয়েছে। বিপুল পরিমান টাকা ফেরত যাওয়ায় চরম ক্ষতির সম্মুখিন হয়েছে শিক্ষকরা। এর জন্যে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলাতিকে দায়ী করছেন ক্ষতিগ্রস্থ শিক্ষকরা। এ প্রসঙ্গে রূপালী ব্যাংক পাইকগাছা শাখার বিল অফিসার আবু মুছা জানান, বিলটি দুই বার সোনালী ব্যাংকে পাঠানো হয়। কিন্তু বিলে ভুল থাকার কারণে তা তারা ফেরত পাঠায়। পরে ওই বিলটি ফাইলের নিচে চাপা পড়ে যায়। ব্যবস্থাপক মোঃ হারুণ-অর-রশীদ জানান, অনিচ্ছাকৃত ভুলের কারণে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, তবে সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিস, হিসাব রক্ষণ অফিস সহ শিক্ষকদের সাথে আলাপ-আলোচনা করা হয়েছে। নতুন করে আবেদন সাপেক্ষে পুনরায় উল্লেখিত টাকা পাওয়া সম্ভব বলে ব্যাংকের এ কর্মকর্তা জানিয়েছেন। তবে যে টাকা ফেরত গিয়েছে এই টাকা কোন ভাবেই ফেরত পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন ক্ষতিগ্রস্থ শিক্ষকরা। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, গাফিলাতি যাদের থাকুক, বিপুল পরিমাণ টাকার ক্ষতির দায়ভার কে নিবেন?





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার

আর্কাইভ