শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

SW News24
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কৃষি » মৎস্যজীবিদের উদারতায় উপকৃত হলেন কৃষকরা
প্রথম পাতা » কৃষি » মৎস্যজীবিদের উদারতায় উপকৃত হলেন কৃষকরা
৫২৭ বার পঠিত
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মৎস্যজীবিদের উদারতায় উপকৃত হলেন কৃষকরা

---

মাগুরা প্রতিনিধি
মাগুরার গাংনালিয়া মৎসস্যজীবি সমিতি  কয়েক লক্ষ টাকা দিয়ে সদরের বাঁশকোঠা জলমহলটি (দোহা) ইজারা নিয়েছিলো মাছ চষের জন্য। কিন্তু এলাকায় অন্য কোন জলাশয় না থাকায় চলতি মৌসুমে পাট চাষিরা যখন তাদের উৎপাদিত কাচা পাট জাগ দেওয়া নিয়ে দিশেহারা। সে সময় ব্যবসায়িক মনোভাব পরিহার করে মাছ চাষের পরিবর্তে জনসাধারণের সুবিধায়ার্থে দোহাটি ব্যবহারের জন্য উন্মুত করে দেন সমিতির সদস্যরা। যেখানে ব্যবসায়ীকভাবে লাভবান হওয়ার জন্য মৎসজীবিরা দোহাটি লিজ নিয়েছিলো, সেখানে পাট জাগ দেওয়ার কারনে মাছ মরে উল্টো তাদের লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তবে মৎস্যজীবি সমিতির সদস্যরা মনে করেন তাদের মুষ্টিমেয় কয়েকজনের মানুষের স্বার্থ রক্ষা করতে গেলে এলাকা শত-শত কৃষকের স্বার্থ বিঘিœত হতো। যে কারনে নিজেদের আর্থিক ক্ষতি মেনে নিয়ে হলেও তারা বৃহত্ত স্বার্থে এ ধরনের ছাড় নিয়েছেন। সমিতির সভাপতি গৌতম ঠাকুর জানান, তারা মাছ চাষের জন্য বাৎসরিক ১ লক্ষ ৬২ হাজার টাকা হারে তিন বছরের জন্য ৮ একর জায়গার বাঁশকোঠা জলমহল বা দোহাটি ইজারা নিয়েছিলেন। যেখানে মাছ চাষের জন্য তারা রেনু পোনা ছেড়েছিলেন। কিন্তু বাঁশ কোঠাসহ আশপাশের গ্রামে কোন উন্মুত জলাশয় না থাকায় এলাকার শত-শত কৃষক চলতি মৌসুমে তাদের উৎপাদিত কাঁচা পাট জাগ দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েন। কৃষকরা বিষয়টি নজরে আনেন মাগুরার সন্তান মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখরের। সাইফুজ্জামান শিখর বৃহত্তর স্বার্থে জলাশয়টি এলাকার কৃষকদের ব্যবহারের জন্য মৎসজীবিদের প্রতি আহবান জানান। মৎসজীবিরা এ আহবানে সাড়া দিয়ে জলাশয়টি উন্মুত ঘোষণা করেন। আর এ সুযোগে এলাকার ৪ থেকে ৫ গ্রামের কৃষক তাদের শত শত বিঘা জমির পাট কেটে জাগ দেওয়া শুরু করেন দোহাটিতে। যদিও পাট জাগ দেওয়ার কারনে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে লাভের পরিবর্তে অর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবিরা। তবে এলাকার কয়েক শ’ কৃষকদের স্বার্থের কারনে বিষয়টি সহজে মেনে নিয়েছেন তারা। যা এলাকায় ব্যাপকভাবে প্রসংশিতও হয়েছে।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)