শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর কারখানায় জাতীয় পতাকা অবমাননা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর কারখানায় জাতীয় পতাকা অবমাননা
৮৫৭ বার পঠিত
রবিবার ● ১৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর কারখানায় জাতীয় পতাকা অবমাননা

---

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর কারখানায় জাতীয় পতাকা অবমাননা করার ঘটনা ঘটেছে। পতাকা উত্তোলনের পর দুই দিনও নামানো হয়নি। জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটীর মেইন সড়কের সাথে অবস্থিত মিতালী ফুড প্রোডাক্টস। ১৬ ডিসেম্বর জাতীয় দিবসে কারখানায় পতাকা উত্তোলনের পর আর নামানো হয়নি। ১৭ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত উত্তোলন করা ছিল। পতাকাটি একটি চিকন প্লাষ্টিকের পাইপের মাথায় বেধে উঠানো হয়ে ছিল। পতাকার ভরে চিকন পাইপটি হেলে পড়ে ছিল। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় পতাকাটি সাংবাদিকদের দৃষ্টিগোচর হয় ও ছবি উঠানোর পর কারখানা মালিক তড়িঘড়ি করে পতাকাটি নামিয়ে ফেলে। এ ব্যাপারে মিতালী ফুড প্রোডাক্টস এর মালিক আব্দুল গফফারের কাছে পতাকার বিষয়টি জানতে চাইলে, তিনি নিরব থাকেন এবং কোন কিছু না বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে এলাকার সচেতন মহল জাতীয় পতাকার অবমাননার বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)