শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক-৩
প্রথম পাতা » অপরাধ » আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক-৩
৫২৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ আটক-৩

---

আহসান হাবিব, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে ৭৮৭ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের সোদকোনা  গ্রামের  জনৈক আছাফুর রহমানের বাড়ীর সামনের সড়ক থেকে দেবহাটা সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন তত্ত্বাবধানে, র্প্শ্ববর্তী কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুবির দত্ত এবং আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাহিদুল ইসলাম শাহীনের নেতৃত্বে, কালিগঞ্জ ও আশাশুনি থানার যৌথ সাব-ইন্সপেক্টরগন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে ফেনসিডিল বহনকারী পিকআপ (ঢাকা-মেট্রো-ট ১৮-৭৭৯৫) ও পিকআপ চালক আমতলা উপজেলার চাওলা গ্রামের মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর রহমান (৩১), মাদক ব্যবসায়ী ঢাকা বংশাল থানার ১১৩/সি, হাজী ওসমানগনি রোড আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন (২৯) ও একই এলাকার মৃত মতিয়ার রহমান সরদারের পুত্র আলাউদ্দীন সরদার (২৮) কে আটক করে থানা হেফাজতে নেয়। পরে পিকআপ থেকে ৭৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এব্যাপারে আশাশুনি থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯/১ টেবিলের ৩(খ) ধারায় ১৩(১২)১৭ নং মামলা দায়ের হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিলো বলে থানা সূত্রে জানাগেছে।
প্রসঙ্গতঃ মাদক বহনকারী পিকআপ ভারত থেকে দেবহাটা উপজেলার সিমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে মোড় ঘুরতেই নিয়ন্ত্রন হারিয়ে একটি মুদি দোকানের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে বিকট শব্দে এলাকাবাসীর সহযোীতায় পুলিশ মাদকের চালান সহজে আটক করতে সক্ষম হয়।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে ঝটিকা  অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত

আর্কাইভ