শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কোটি টাকা মূল্যের সম্পত্তি ও মার্কেট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কোটি টাকা মূল্যের সম্পত্তি ও মার্কেট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
৬২০ বার পঠিত
বুধবার ● ১০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কোটি টাকা মূল্যের সম্পত্তি ও মার্কেট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় কোটি টাকা মূল্যের সম্পত্তি ও মার্কেট নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। বিরোধের জের ধরে ছোট ভাই ও তার লোকজন বুধবার দুপুরে মার্কেটের দখল বুঝে নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে উর্মীলা কমপ্লেক্স নামে মার্কেটটি বন্ধ রয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌর সদরের ৪নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত কালিপদ গাইনের দুই ছেলে কৃষ্ণদাশ গাইন (বড় বাবু) ও হরিদাস গাইন (ছোট বাবু)’র মধ্যে পারিবারিক সম্পত্তি ও বসতবাড়ী সংলগ্ন প্রাণী সম্পদ অফিসের সামনের উর্মীলা কমপ্লেক্স নামে কোটি টাকা মূল্যের মার্কেট নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সূত্রমতে, ছোট ভাই হরিদাসের অংশের সম্পত্তি ২০১৫ সালের দিকে বড় ভাই কৃষ্ণ দাসকে দানপত্র দলিল মূলে লিখে দেয়। পরবর্তীতে উক্ত সম্পত্তি ফেরত নিতে গেলে বড় ভাই অস্বীকৃতি জানায়। এ নিয়ে দীর্ঘদিন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ঘটনার দিন বুধবার  দুপুরে ছোট ভাই হরিদাস ও তার লোকজন মার্কেটে গিয়ে দোকানপাট বন্ধ করে দিয়ে দখল বুঝে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, জায়গা জমি ও মার্কেট নিয়ে কৃষ্ণ দাস ও হরিদাস গাইনের সাথে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে বুধবার দুপুরে উর্মীলা কমপ্লেক্স মার্কেটে দুই ভাই ও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়স্ত্রণে আনে। বর্তমানে মার্কেটটি ষোলআনা ব্যবসায়ী সমিতির তত্ত্বাধায়নে রয়েছে। বিষয়টি মিমাংশা না হওয়া পর্যন্ত মার্কেটটি বন্ধ রাখার কথা বলা হয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)