শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » শিক্ষা » কলেজ পর্যায়ে মাগুরা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মুসাফির নজরুল
প্রথম পাতা » শিক্ষা » কলেজ পর্যায়ে মাগুরা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মুসাফির নজরুল
৫৮৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজ পর্যায়ে মাগুরা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মুসাফির নজরুল

---
মাগুরা প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নজরুল ইসলাম (মুসাফির নজরুল) কলেজ পর্যায়ে মাগুরা জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। বুধবার জেলা পর্যায়ের কমিটি এ ফলাফল ঘোষণা করে। প্রথম ধাপে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। তিনি জেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
নব্বই দশকের শেষ দিক থেকে শুরু করে দেশের বিভিন্ন জাতীয়, সাপ্তাহিক, মাসিক ও লিটল ম্যাগাজিনে মুসাফির নজরুলের শতাধিক অনুবাদ, সাহিত্য গবেষণা প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা দশটি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘বিভাগোত্তর বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’ অভিসন্দর্ভের জন্য এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ’ শীর্ষক অভিসন্দর্ভের উপর পিএইচ.ডি গবেষণারত।
বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত। শিক্ষকতার পাশাপাশি বর্তমানে ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধির দায়িত্বে আছেন। তিনি অনুবাদ সাহিত্যে মাগুরার ‘নবগঙ্গা সাহিত্যগোষ্ঠী সম্মাননা পদক ২০০৮’ ও সাংবাদিকতায় ঢাকাস্থ ‘আট-ই ফাল্গুন স্মৃতি সংসদ সম্মাননা পদক ২০০৯’ লাভ করেন।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)