বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
ডুমুরিয়ার আটলিয়ায় বরাতিয়া ব্লকে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক
![]()
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা।॥
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ব্লকে কুল চাষ করে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। সে বরাতিয়া গ্রামের জাতীয় কৃষি পুরস্কার পাওয়া কৃষক সুভাষ মল্লিকের পুত্র। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মৌসুমি ফলের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষক নবদ্বীপ মল্লিক দেড় বিঘা জমিতে দেশীয় উন্নত জাতের নারকেল কুলের আবাদ করেছেন। আধুনিক পদ্ধতিতে কুল চাষ করে অধিক ফলন পেয়েছেন তিনি। বাজার দর ভাল থাকায় আর্থিক ভাবেও অনেক লাভবান হয়েছেন। জানাগেছে, দেড় বিঘা জমিতে কুল চাষ করতে ২৩ হাজার টাকা খরচ হয়েছে। পক্ষান্তরে বিক্রি হয়েছে ১ লক্ষ ৪২ হাজার টাকা। ফলে এ মৌসুমে কুল চাষ করে অধিক লাভবান হয়েছেন। এদিকে গতকাল কুল ক্ষেত পরিদর্শনে আসেন ডুমুরিয়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুন্নাহার এবং কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আধুনিক পদ্ধতি ও কলা কৌশল ব্যবহার করে কুল চাষে অধিক লাভবান হয়েছেন কৃষক নবদ্বীপ মল্লিক। এ ছাড়া তার ক্ষেতে বিভিন্ন প্রকার সবজির রয়েছে। তিনি একজন পেশাদার ও ভালমানের কৃষক।






পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী 