শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২
৬১৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২

---
ফরহাদ খান।
নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারী ও দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে এসপি অফিসে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী মুরাদ হোসেন ও দালাল রফিকুল ইসলাম। রফিকুল সাতক্ষীরার কলারোয়া থানার দেয়ারা গ্রামের হানিফ গাজীর ছেলে। এর আগে গত সোমবার বিকেলে মুরাদ হোসেনকে পাসপোর্ট অফিস এবং রফিকুলকে ওইদিন গভীর রাতে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত ৯ এপ্রিল দুপুরে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কক্সবাজারের উখিয়ার কুতুবপাল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকেও আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে।  মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় পাসপোর্ট অফিসের কর্মচারী মুরাদ ও রফিকুল জড়িত রয়েছে।





অপরাধ এর আরও খবর

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)