মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টাকালে দুলাভাই গ্রেফতার
নড়াইলে শ্যালিকাকে ভারতে পাচারের চেষ্টাকালে দুলাভাই গ্রেফতার
![]()
ফরহাদ খান, নড়াইল ।
কিশোরী শ্যালিকাকে ভারতে পাচারের অভিযোগে দুলাভাই রানা মোল্যাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে রানাকে কালিয়া থেকে গ্রেফতার করা হয়। রানা কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের পান্নু মোল্যার ছেলে। এ ঘটনায় রানার বিরুদ্ধে কালিয়া থানায় মানবপাচার আইনে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, শ্যালিকা হালিমা খাতুনকে (১১) পিকনিকে যাওয়ার কথা বলে দুলাভাই রানা ভারতে পাচারের চেষ্টা করছিল। এ উদ্দেশ্যে হালিমাকে গত ১১ এপ্রিল কালিয়া থেকে চট্রগ্রামে নিয়ে যায়। পরে হালিমাকে ঢাকায় এনে রাখা হয়। কয়েকদিনে মেয়ের কোনো খোঁজখবর না পেয়ে হালিমার মায়ের সন্দেহ হয়। হালিমার মা নাজমা বেগম বিষয়টি কালিয়া থানা পুলিশকে অবগত করেন। এদিকে, শ্যালিকা হালিমাকে নিয়ে দুলাভাই রানা ঢাকা থেকে নড়াইলে ফেরার পথে রানাকে আটক করে কালিয়া থানা পুলিশ। এ সময় হালিমাকে উদ্ধার করা হয়।
জানা যায়, প্রায় চার বছর আগে রানা মোল্যার সঙ্গে নড়াইলের কালিয়ার বড়নাল গ্রামের হাসমত মোল্যার মেয়ে প্রিয়া সুলতানার বিয়ে হয়। প্রিয়ার ছোট বোন হালিমাকে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে ভারতে পাচারের চেষ্টা চালায় রানা। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ ঘটনায় হালিমার মা নাজমা বেগম বাদী হয়ে রানার নামে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।






কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু 