মঙ্গলবার ● ১৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২
নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারীসহ গ্রেফতার ২
![]()
ফরহাদ খান।
নড়াইলে দুই রোহিঙ্গাকে পাসপোর্টে সহযোগিতার অভিযোগে অফিসের কর্মচারী ও দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে এসপি অফিসে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মচারী মুরাদ হোসেন ও দালাল রফিকুল ইসলাম। রফিকুল সাতক্ষীরার কলারোয়া থানার দেয়ারা গ্রামের হানিফ গাজীর ছেলে। এর আগে গত সোমবার বিকেলে মুরাদ হোসেনকে পাসপোর্ট অফিস এবং রফিকুলকে ওইদিন গভীর রাতে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত ৯ এপ্রিল দুপুরে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নুর ফাতেমা (২১) ও জয়নাব বিবি (২৫) নামে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। তারা কক্সবাজারের উখিয়ার কুতুবপাল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ৫০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের কামাল হোসেন (২৫) তাদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নড়াইলে নিয়ে আসেন। এ সময় কামালকেও আটক করা হয়। কামাল বান্দরবান জেলার আদর্শ গ্রামের সৈয়দ নবীর ছেলে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দালালচক্রের মাধ্যমে নড়াইল পাসপোর্ট অফিসে আসেন নুর ফাতেমা ও জয়নাব। তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় পাসপোর্ট অফিসের কর্মচারী মুরাদ ও রফিকুল জড়িত রয়েছে।






পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪ 