শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » খেলা » দাকোপে ৮ দলীয় ফুটবলে পাইকগাছাকে হারিয়ে দাকোপ চ্যাম্পিয়ান
প্রথম পাতা » খেলা » দাকোপে ৮ দলীয় ফুটবলে পাইকগাছাকে হারিয়ে দাকোপ চ্যাম্পিয়ান
৫৬০ বার পঠিত
রবিবার ● ১৫ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাকোপে ৮ দলীয় ফুটবলে পাইকগাছাকে হারিয়ে দাকোপ চ্যাম্পিয়ান

---
দাকোপ প্রতিনিধি।
নববর্ষ এবং বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চালনা যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দাকোপ উপজেলা একাদশ ৪-১ গোলের ব্যবধানে হাটবাড়ী পাইকগাছা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল শনিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দু’টি দল পরস্পরের মোকাবেলা করে। খেলায় দাকোপের রাজু একাই ৪ টি গোল করেন। চালনা যুব সংঘের সমন্বয়ক সাংবাদিক আজগর হোসেন ছাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র আব্দুল গফুর সানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কাউন্সিলর দেবাশীষ ঢালী, সাবেক ছাত্রনেতা রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আজগর হোসেন বাপ্পি, পৌর সভাপতি রাসেল কাজী, ইমদাদুল হক মিলন, সাইফুদ্দিন বাবলা, সোহেল মোল্যা, রুবেল মল্লিক, তাজবি রায়হান, রাজু সানা, মিঠু শেখ, রনি ইসলাম প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ান দাকোপ উপজেলা একাদশকে ২১ ইঞ্চি কালার টিভি, রানার্সআপ পাইকগাছা একাদশকে ১৭ ইঞ্চি মনিটর পুরুস্কার দেওয়া হয়। এ ছাড়া মোট ১১ টি গোল করে ম্যান অবদা টুর্নামেন্ট দাকোপ একাদশের রাজু, ম্যান অবদা ম্যাচ দাকোপের গোল রক্ষক সৌরভ রায়, সেরা গোলদাতা রাজু এবং বাবুল সরদার সেরা দর্শকের পুরুস্কার অর্জন করে।





খেলা এর আরও খবর

অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা

আর্কাইভ