শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে নাকে খত, পুলিশি হস্তক্ষেপে মীমাংসা
প্রথম পাতা » অপরাধ » মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে নাকে খত, পুলিশি হস্তক্ষেপে মীমাংসা
৭৭৩ বার পঠিত
সোমবার ● ১৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইল ফোন চুরির অভিযোগে যুবককে নাকে খত, পুলিশি হস্তক্ষেপে মীমাংসা

---
ফরহাদ খান, নড়াইল।
মোবাইল ফোন চুরির অভিযোগে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালি গ্রামের শিপন রায়কে (৩৫) নাকে খত দেয়া হয়েছে। গত শনিবার (১৪ জুলাই) বিকেলে সদরের রুখালি গ্রামে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। শিপন রুখালি গ্রামের স্বপন রায়ের ছেলে। এদিকে রোববার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত মাতব্বরদের নিয়ে এসপি স্যারের কাছে গিয়েছিলাম। স্যার বিষয়টি শুনেছেন। এ ঘটনায় কেউ আটক নেই।
নড়াইলের রুখালি গ্রামের মাতব্বর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস ও সুবুদ্ধি মজুমদারের উপস্থিতিতে শনিবার (১৪ জুলাই) বিকেলে শিপনকে নাকে খত দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, গত বুধবার (১১ জুলাই) রাতে বিছালী ইউপি ভবনের সামনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হয়। এ সময় ইউপি ভবনের পাশে রুখালি গ্রামের শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়ি থেকে প্রায় দেড় হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনসহ আরো দুই হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় শিপন রায়কে অভিযুক্ত করে শনিবার বিকেলে শৈলেন্দ্রনাথ সিকদারের বাড়িতে সালিসি বৈঠক বসে। গ্রাম্য মাতব্বর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, গামা বিশ্বাস, বিশ্ব বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস ও সুবুদ্ধি মজুমদার শিপনকে দোষী সাব্যস্ত করে তাকে উঠানে নাকে খত দেয়। এ সময় শিপনকে মারধর করা হয়। এছাড়া জরিমানাও করা হয়। এ ব্যাপারে বিছালী ইউপি সদস্য হাফিজুর রহমান বলেন, রোববার দুুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অভিযুক্ত মাতব্বরদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আর্কাইভ