শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে সাংবাদিকের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত
প্রথম পাতা » অপরাধ » কপিলমুনিতে সাংবাদিকের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত
৬২৮ বার পঠিত
রবিবার ● ২২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কপিলমুনিতে সাংবাদিকের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত

---
কপিলমুনি প্রতিনিধি ঃ
কপিমুনির পার্শ্ববতী নোয়াকাটি গ্রামে সালাউদ্দীন ইউসুপ ওরফে সালাম সরদারের বাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ প্রায় ৬৫.০০০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণলাংকারসহ দুটি এ্যান্ডডেট মোবাইল ফোন নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রথমে বাড়ির বাহির পাশের জানলার গ্রীল খুলে বারন্ধায় ঢুকে রুমের জানলার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘুমান্ত থাকা বাড়ীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দল ঘরের ভিতরে আলমারী ও সোকেচে রাখা জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে তছনছ করে ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায় স্টীলের আলমারীতে রাখা গচ্ছিত নগদ ৬৫.০০০ হাজার টাকা, ৪ টি সোনার রুলি, ৩ টি গলার চেইন, ৪ টি আংটি, ১ টি স্যামসং জে সেভেন ও ১ টি স্যামপনি এ্যান্ডডেট মোবাইল সিমসহ নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায় তারা। এ ব্যাপারে খবর পেয়ে হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রিযতোষ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিল। অপরদিকে গত বুধবার রাতে উপজেলার সলুয়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক বিকাশ চন্দ্র দাশের বাড়ীতে একই ভাবে ডাকাতি সংঘটিত হয়েছিল। তবে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটে যাওয়া ডাকাতির ঘটনার কোন প্রকার কুলু এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। ফলে এলাকাবাসী কপিলমুনিসহ পার্শ্ববতী এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মনে করেন তারা।





অপরাধ এর আরও খবর

মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে

আর্কাইভ