শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » সাহিত্য » নির্বাচন
প্রথম পাতা » সাহিত্য » নির্বাচন
৬৬৪ বার পঠিত
শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন

---প্রকাশ ঘোষ বিধান


ভোট এসেছে জোট বেধেছে

ঘুরছে অলিগলি

নির্বাচনের ঘোষনাতে

অনেক দলাদলি।


প্রার্থী হতে নেত্রী নেতা

ধরনা যে দেয় রোজ

ভোটের আশায় ভোটারদের

নিচ্ছে কেবল খোঁজ।


নেতায় নেতায় বাকযুদ্ধ

কর্মি মাতামাতি

এ সব নিয়ে দিন রাত্রি

কেবল হাতাহাতি।


ভোট যুদ্ধে জিততে নেতা

করছে রাতে খুন

ঢুকছে জেলে অনেক নেতা

ধরছে দলে ঘুন।


ভোটের আগে প্রতিশ্রুতি

নেতার দেওয়া চালবাজি

জনগনের বেঁচে থাকা যে

এখন শুধু জানবাজি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)