শুক্রবার ● ২৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » কৃষি » উচু উচু তালগাছ তৈরি হলে বজ্রপাতে মানুষের ক্ষতি অনেক কম হবে
উচু উচু তালগাছ তৈরি হলে বজ্রপাতে মানুষের ক্ষতি অনেক কম হবে

অরুণ দেবনাথ, ডুমুরিয়াঃ
‘দেশে যে হারে বজ্রপাতে মানুষ-সহ বিভিন্ন প্রাণির মৃত্যু ঘটছে তাতে উচু উচু তালগাছ তৈরি হলে বজ্রপাতে মানুষের ক্ষতি অনেক কম হবে। তাই আমাদের সকলকে তালবীজ রোপনে এগিয়ে আসতে হবে।’ গতকাল শুক্রবার সকাল ১১টায় আবদুল লতিফ সরদার ফাউন্ডেশনের উদ্যোগে ৬ হাজার তালবীজ রোপন অনুষ্ঠানের সুচনাকালে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সমাজ দরদী মানুষদের বেশি বেশি করে আশ-পাশে পড়ে থাকা জমিতে তালগাছ লাগাতে হবে।
আবদুল লতিফ সরদার ফাউন্ডেশনের পক্ষথেকে ‘চাই যদি সব ক্ষয়ক্ষতি রোধ বজ্রপাতের, সোনার বাংলায় বংশ বাড়–ক তালগাছের’ শ্লোগান নিয়ে সমগ্র ডুমুরিয়া উপজেলার সকল ওয়াবদার রাস্তায় তালবীজ রোপনের ৫ বছর ব্যাপি এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচির শুরুতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের ওয়াবদার মাথা থেকে শলুয়া বাজার সড়কে বড়ডাঙ্গা মোড় থেকে মির্জাপুর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে ৬ হাজার তালবীজ রোপন করা হয়েছে। আবদুল লতিফ সরদার ফাউন্ডেশন’র কর্ণধার এস.এম আবদুল খালেক’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শীলা রাণী মন্ডল, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, বঙ্গবন্ধু পরিষদ, ডুমুরিয়া সভাপতি এম.এম সুলতান আহমেদ, গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী নুরুল ইসলাম, অধ্যাপক সুকৃতি মন্ডল, কাজী আবদুল মজিদ, সঞ্জয় দেবনাথ, উপ-সহকারি কৃষি অফিসার তুষার কান্তি বিশ্বাস, সমাজকর্মি কাজী জহুরুল হক, সরদার আবদুল গনি ও যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম মোড়ল।






পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ 