শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হওয়ায় নড়াইলে পুলিশ সুপারকে শুভেচ্ছা
প্রথম পাতা » বিবিধ » শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হওয়ায় নড়াইলে পুলিশ সুপারকে শুভেচ্ছা
৭৫০ বার পঠিত
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হওয়ায় নড়াইলে পুলিশ সুপারকে শুভেচ্ছা

---
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হওয়ায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে শুভেচ্ছা জানিয়েছেন নড়াইলের সর্বস্তরের জনগণ। বাজার নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা, সড়কে নিরাপত্তাসহ সার্বিক দিকে সঠিকভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য তাঁকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন নড়াইলবাসী। এদিকে পুলিশ সুপারের সঠিক পদক্ষেপে নড়াইলবাসী শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-আজহার প্রত্যেকটি কার্যক্রম সঠিকভাবে পালন করায় নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) সকালে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা কর্তৃক যৌথ স্বাক্ষরিত এ বিবৃতিতে জানান, পবিত্র ঈদ-উল-আজহাকে ঘিরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। ক্রেতাদের ঠকানো হচ্ছে কি না সেটি জানতেও তিনি সরেজমিনে বাজার মনিটরিং করেছিলেন। পুলিশ সুপারের এ সকল মহতী উদ্যোগের ফলশ্রুতিতে নড়াইলবাসী কঠোর নিরাপত্তা ও শান্তির মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে। অবৈধ মালামাল বহন রোধে ঈদের দিনে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের কার্যক্রম ঈদের দিনেও ছিল চোখে পড়ার মতো। আর এ সবই সম্ভব হয়েছে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর মহতী উদ্যোগের ফলে। ঈদ পরবর্তী সময়ে পুলিশ সুপারের সঠিক উদ্যোগের কারণে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন নড়াইলের সর্বস্তরের জনগণ। এছাড়াও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ