সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খেলা » বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

এস ডব্লিউ নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার বিকেলে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
প্রধান অতিথি বলেন, ফুটবল ও ক্রিকেট খেলায় আমাদের ছেলেরা ভাল করছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় বেশি মনোযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে পারে। ক্রীড়া ক্ষেত্রে শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে সুনাম অর্জন করছে। এই খেলা থেকে ভাল ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশা করেন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই।
পরে প্রধান অতিথি বিজয়ী দল ও রানার আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন।
ফাইনাল খেলায় ঝিনাইদহ জেলা দলকে দুই শূন্য গোলে হারিয়ে খুলনা জেলা দল চ্যাম্পিয়ান অর্জন করেন।






অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা 